স্পাউস ভিসার আগে কেন অনেকেই K-1 ভিসা বেছে নেন?
Service Sub Title !
পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে বসবাসকারী জীবনসঙ্গীর সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—K-1 Fiancé(e) Visa নাকি Spouse Visa (CR-1/IR-1)?
পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে বসবাসকারী জীবনসঙ্গীর সঙ্গে নতুন জীবন শুরু
করার স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো—K-1
Fiancé(e) Visa নাকি Spouse Visa (CR-1/IR-1)?
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শ,
ইউটিউব ভিডিও কিংবা পরিচিতজনের অভিজ্ঞতা দেখে অনেকেই K-1 ভিসাকে সহজ বা দ্রুত পথ বলে
মনে করেন। বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে পারিবারিক
ভিত্তিতে (family-based immigration) আবেদন দীর্ঘদিন ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ আইনি পথ।
যখন একজন মার্কিন নাগরিক (U.S. Citizen) তার বিদেশি জীবনসঙ্গী বা বাগদত্তা/বাগদত্তাকে
যুক্তরাষ্ট্রে আনতে চান, তখন প্রশ্ন বিবাহের আগে K-1 Fiancé(e) Visa-এর জন্য আবেদন করা
হবে, নাকি প্রথমে বিবাহ সম্পন্ন করে CR-1 বা IR-1 Spouse Visa-এর মাধ্যমে অভিবাসন
প্রক্রিয়া শুরু করা হবে? এই প্রশ্ন কেবল দুটি ভিসার মধ্যে একটি বেছে নেওয়ার বিষয় নয়; বরং এটি
একটি কৌশলগত, আর্থিক এবং আইনি সিদ্ধান্ত, যার প্রভাব আবেদনকারীর ভবিষ্যৎ অভিবাসন
প্রক্রিয়া, কর্মসংস্থান, ভ্রমণের স্বাধীনতা এবং স্থায়ী বসবাসের সময়সীমার ওপর পড়ে। মার্কিন
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টাভিত্তিক Monir Mehran Law Firm-এর ইমিগ্রেশন অ্যাটর্নি
মনির মেহরান আইনি বিশ্লেষণ ও পেশাগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেছেন K-1 ও Spouse
Visa-এর পার্থক্য, সুবিধা, সীমাবদ্ধতা এবং আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ।
K-1 Fiancé(e) Visa কী?
K-1 হলো একটি nonimmigrant visa, যা শুধুমাত্র মার্কিন নাগরিকের বিদেশি বাগদত্তা বা
বাগদত্তার জন্য প্রযোজ্য। এই ভিসার মাধ্যমে আবেদনকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন,
তবে একটি গুরুত্বপূর্ণ আইনি শর্ত রয়েছে যা হলো যুক্তরাষ্ট্রে প্রবেশের ৯০ দিনের মধ্যে অবশ্যই
সেই মার্কিন নাগরিককে আইনগতভাবে বিয়ে করতে হবে। পরবর্তী ধাপে বিবাহ সম্পন্ন হওয়ার পর
বিদেশি জীবনসঙ্গীকে Adjustment of Status-এর মাধ্যমে স্থায়ী বাসিন্দা (Lawful Permanent
Resident) হওয়ার জন্য পৃথকভাবে আবেদন করতে হয়। অর্থাৎ, K-1 ভিসা নিজে কোনো গ্রিন কার্ড
নয় বরং কেবল বিবাহ সম্পন্ন করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি প্রদান করে থাকে।
অন্যদিকে, CR-1 বা IR-1 Spouse Visa হলো অভিবাসী (Immigrant) ভিসা। এখানে দম্পতি আগে
বিবাহ সম্পন্ন করেন এবং এরপর বিদেশি জীবনসঙ্গী সরাসরি অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ
করেন। অধিকাংশ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেন
এবং আলাদা করে Adjustment of Status-এর প্রয়োজন হয় না।
তাহলে K-1 Visa এখনও কেন জনপ্রিয়?
যদিও সাম্প্রতিক বছরগুলোতে K-1 ভিসার প্রসেসিং সময় বৃদ্ধি পেয়েছে, তবুও অনেক দম্পতি এখনো
এই পথটি বেছে নেন। এর পেছনে বেশ কয়েকটি বাস্তব কারণ রয়েছে।
যুক্তরাষ্ট্রে বিয়ে করার ব্যক্তিগত ও পারিবারিক ইচ্ছা
অনেক পরিবার চান তাদের বিয়ের অনুষ্ঠান যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হোক, যাতে পরিবার,
আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠান সম্পন্ন করা যায়। বিদেশে গিয়ে বিবাহ সম্পন্ন
করা অনেক সময় সাংস্কৃতিক, পারিবারিক কিংবা আর্থিক কারণে সম্ভব হয় না। সেক্ষেত্রে K-1 ভিসা
একটি বৈধ ও পরিকল্পিত বিকল্প হিসেবে বিবেচিত হয়।
বিদেশে বিবাহ সম্পন্ন করা সবসময় সহজ নয়
অনেক মার্কিন নাগরিকের কর্মব্যস্ততা, সামরিক দায়িত্ব, স্বাস্থ্যগত সীমাবদ্ধতা অথবা
ভ্রমণসংক্রান্ত সমস্যার কারণে বিদেশে গিয়ে বিয়ে করা সম্ভব হয় না। আবার কিছু দেশে ভিসা পাওয়া
বা বিবাহ নিবন্ধনের প্রশাসনিক জটিলতাও উল্লেখযোগ্য। এই ধরনের পরিস্থিতিতে K-1 ভিসা
দম্পতিকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে একত্রিত হওয়ার সুযোগ দেয়।
সম্পর্কের বাস্তবতা
অনেক আন্তর্জাতিক সম্পর্ক দীর্ঘদিন অনলাইনে বা সীমিত সাক্ষাতের মাধ্যমে গড়ে ওঠে। যদিও K-
1 ভিসার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার আইনি শর্ত
পূরণ করতে হয়, তবুও অনেক দম্পতি মনে করেন যে একসঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসের পর বিবাহ
সম্পন্ন করা তাদের জন্য অধিক বাস্তবসম্মত।
K-1 Visa-এর যে বিষয়গুলো অনেক আবেদনকারী শুরুতে বুঝতে পারেন না
অনেকের ধারণা, K-1 ভিসা পাওয়ার অর্থ পুরো অভিবাসন প্রক্রিয়া শেষ হয়ে গেছে। বাস্তবে এটি সবচেয়ে বড়
ভুল ধারণাগুলোর একটি। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর বিদেশি জীবনসঙ্গীকে আবার নতুন করে গ্রিন কার্ডের
আবেদন করতে হয়। এর সঙ্গে যুক্ত হয় সরকারি ফি, বায়োমেট্রিক্স, চিকিৎসা নথি, সাক্ষাৎকার এবং
অতিরিক্ত প্রসেসিং সময়। এছাড়া, K-1 ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আবেদনকারী সঙ্গে সঙ্গে
পূর্ণাঙ্গভাবে কর্মসংস্থানের সুযোগ পান না। Employment Authorization Document (EAD) অনুমোদনের
অপেক্ষা করতে হয়। একইভাবে Advance Parole ছাড়া যুক্তরাষ্ট্র ত্যাগ করলে চলমান আবেদন
ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ, K-1 ভিসা মূলত একটি দুই ধাপের অভিবাসন প্রক্রিয়া,
যেখানে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দ্বিতীয় ধাপে স্থায়ী বাসিন্দার আবেদন সম্পন্ন করতে হয়।
Spouse Visa কেন অনেক ক্ষেত্রে অধিক কার্যকর?
যেসব দম্পতি ইতোমধ্যে বিবাহিত, তাদের জন্য অধিকাংশ ক্ষেত্রে CR-1 বা IR-1 ভিসা একটি দীর্ঘমেয়াদি ও
প্রশাসনিকভাবে সহজ সমাধান হিসেবে বিবেচিত হয়। এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আবেদনকারী
সাধারণত স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করেন। ফলে আলাদা করে Adjustment of Status-এর ব্যয় ও দীর্ঘ
প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাষ্ট্রে
প্রবেশের ফলে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা নম্বর (Social Security Number) এবং অন্যান্য
প্রশাসনিক কার্যক্রম তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন করা যায়। যদিও অনেক ক্ষেত্রে Spouse Visa-এর
প্রাথমিক অপেক্ষার সময় K-1-এর তুলনায় দীর্ঘ হতে পারে, তবুও সামগ্রিক খরচ, কাগজপত্র এবং ভবিষ্যৎ
প্রশাসনিক জটিলতা বিবেচনায় এটি অনেক পরিবারের জন্য অধিক সুবিধাজনক।
কোন পথটি আপনার জন্য উপযুক্ত?
এধরনের জটিল সমস্যা প্রয়োজন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর ভূমিকা। কেননা প্রতিটি
মামলার বাস্তবতা সম্পূর্ণ আলাদা। সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি মৌলিক বিষয় মূল্যায়ন করা
উচিত যেমন,
● আপনারা কি ইতোমধ্যে বিবাহিত?
● কোথায় বিবাহ সম্পন্ন করতে চান?
● আপনাদের আর্থিক সক্ষমতা কতটুকু?
● দ্রুত একসঙ্গে থাকা বেশি গুরুত্বপূর্ণ, নাকি দীর্ঘমেয়াদি সুবিধা?
● আবেদনকারীর পূর্ববর্তী ভিসা বা অভিবাসন ইতিহাস কী?
● কোনো inadmissibility বা অন্যান্য আইনি জটিলতা রয়েছে কি?
এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে কোন ভিসা আপনার পরিস্থিতির জন্য অধিক উপযোগী।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভ্রান্তিকর তথ্যের সীমাবদ্ধতা
বর্তমানে TikTok, Facebook, YouTube কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইমিগ্রেশন
সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য পাওয়া যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এসব তথ্য ব্যক্তিগত
অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি, আইনি বিশ্লেষণের ওপর নয়। একজন ব্যক্তির সফল আবেদন
অন্য কারও জন্য একই ফল বয়ে আনবে এমন কোনো নিশ্চয়তা নেই। উপরন্তু, যুক্তরাষ্ট্রের
অভিবাসন নীতিমালা, USCIS-এর প্রশাসনিক নির্দেশনা এবং প্রসেসিং সময় নিয়মিত পরিবর্তিত হয়।
তাই কয়েক বছর আগের তথ্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।
আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আইনি নির্দেশনা
অভিবাসন প্রক্রিয়ায় সবচেয়ে প্রচলিত ভুলগুলোর একটি হলো, অনেক আবেদনকারী ভিসা নির্বাচনের ক্ষেত্রে
কেবল সময়ের বিষয়টিকেই প্রাধান্য দেন। অথচ সঠিক সিদ্ধান্ত নির্ভর করে পারিবারিক, আর্থিক ও আইনি
বাস্তবতার সমন্বিত মূল্যায়নের ওপর। যখন আবেদনকারীরা "কোন ভিসাটি দ্রুত" এই একমাত্র প্রশ্নের
ভিত্তিতে সিদ্ধান্ত নেন। অথচ সঠিক প্রশ্ন হওয়া উচিত "আমাদের পারিবারিক, আর্থিক এবং আইনি
পরিস্থিতির জন্য কোন ভিসাটি সবচেয়ে উপযুক্ত?" K-1 Fiancé(e) Visa কোনোভাবেই একটি "শর্টকাট" নয়।
একইভাবে Spouse Visa-ও সব পরিস্থিতিতে সর্বোত্তম বিকল্প নয়। উভয় ভিসারই নিজস্ব আইনি উদ্দেশ্য,
যোগ্যতার শর্ত এবং দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেগ নয়, বরং আইন,
নথিপত্র, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তব পরিস্থিতির সমন্বিত মূল্যায়ন প্রয়োজন। একটি ভুল সিদ্ধান্ত
আবেদন বিলম্বিত করতে পারে, অতিরিক্ত ব্যয়ের কারণ হতে পারে কিংবা ভবিষ্যতের অভিবাসন
প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।
সবশেষে, মনে রাখা জরুরি অভিবাসন কেবল একটি ভিসা পাওয়ার বিষয় নয়; এটি একটি পরিবারের ভবিষ্যৎ
গঠনের প্রক্রিয়া। তাই আবেদন করার আগে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করুন, নিজের পরিস্থিতি নিরপেক্ষভাবে
মূল্যায়ন করুন এবং প্রয়োজনে একজন অভিজ্ঞ ইমিগ্রেশন আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন। সঠিক আইনি
পরিকল্পনাই আপনাকে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রে নতুন জীবনের পথকে আরও
সুসংগঠিত ও নিরাপদ করে তুলবে।