সিলেট বিমানবন্দর হেরোইন জব্দ মামলায় ব্রিটিশ নাগরিককে খালাস: প্রমাণের অভাবে মৃত্যুদণ্ড বাতিল হাইকোর্টের
সহ-আসামির স্বীকারোক্তির ওপর নির্ভর করে দণ্ড নয়; ৩৪ সাক্ষীর সাক্ষ্যেও আসামির বিরুদ্ধে নির্দিষ্ট প্রমাণ অনুপস্থিত।
বাংলাদেশের হাইকোর্ট বিভাগ সিলেট বিমানবন্দরে বিপুল পরিমাণ হেরোইন জব্দের ঘটনায় দায়ের করা একটি বহুল আলোচিত মাদক মামলায় পারভেজ আলম সুমন, একজন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে খালাস দিয়েছেন। একই সঙ্গে নিম্ন আদালতের প্রদত্ত মৃত্যুদণ্ড বাতিল করা হয়। মামলাটির বিশেষ আইনগত গুরুত্ব রয়েছে, কারণ হাইকোর্ট বিভাগ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ঘাটতি, সহ-আসামির বিচারিক স্বীকারোক্তির ‘’Evidentiary Value’’ এবং স্বাধীন ‘’Corroborative Evidence’’ এর অনুপস্থিতি বিবেচনা করেছেন। আদালত শেষ পর্যন্ত মামলাটিকে “No Evidence” হিসেবে বিবেচনা করে আসামিকে খালাস প্রদান করেন।
মামলাটি ২০১৪ সালে সিলেট বিমানবন্দরের Foreign Postal Department এ পাকিস্তান থেকে আসা চারটি ডাক পার্সেল থেকে হেরোইন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। নিয়মিত এক্সাইজ ডিউটি মূল্যায়নের সময় পার্সেলগুলোতে থাকা সন্দেহজনক পাউডার শনাক্ত করা হয়। পরবর্তীতে রাসায়নিক পরীক্ষায় পদার্থটি হেরোইন হিসেবে নিশ্চিত হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ছিল ৭.৯৫ কেজি। রাসায়নিক পরীক্ষার পর ১৩ মার্চ ২০১৪ তারিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এফআইয়ার দায়ের করে এবং তদন্ত শুরু হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ হোসেন আহমেদ ওরফে মানিককে গ্রেপ্তার করে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, Call Data Records (CDR) এর ভিত্তিতে তদন্তে তাঁর সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছিল। তবে বিচারপর্বে একটি গুরুত্বপূর্ণ Evidentiary Gap দেখা দেয় উক্ত CDR আদালতে উপস্থাপন বা প্রদর্শন করা হয়নি। পরবর্তীতে হোসেন আহমেদ একটি Judicial Confession প্রদান করেন, যেখানে তিনি পারভেজ আলম সুমনের নাম উল্লেখ করেন। এই স্বীকারোক্তির পর তদন্তকারী সংস্থা উভয়ের বিরুদ্ধে চার্জ শিট দাখিল করে।
মামলাটি মেট্রোপলিটন সেশন জজ, সিলেট এর আদালতে বিচারাধীন হয়। বিচারকালে প্রসিকিউশন মোট ৩৪ জন সাক্ষী পরীক্ষা করে। বিচার শেষে আদালত উভয় আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ধারা ১৯(১)-এর সারণি ১(খা)-এর অধীনে দোষী সাব্যস্ত করেন। উভয় আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মৃত্যুদণ্ডের বাধ্যতামূলক বিচারিক পর্যালোচনার অংশ হিসেবে বিষয়টি Death Reference আকারে হাইকোর্ট বিভাগে আসে।
আসামিপক্ষের প্রধান বক্তব্য ছিল, পারভেজ আলম সুমনের বিরুদ্ধে প্রসিকিউশন কোনো substantive evidence উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আসামিপক্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে যে, প্রসিকিউশন কর্তৃক পরীক্ষা করা ৩৪ জন সাক্ষীর কেউই পারভেজ আলম সুমনের বিরুদ্ধে তাঁর অপরাধমূলক সম্পৃক্ততা সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগ করেননি।
ফলে উদ্ধারকৃত হেরোইনের সঙ্গে সুমনের প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ প্রতিষ্ঠার মতো কোনো independent evidence আদালতের সামনে ছিল না—এমন যুক্তি উপস্থাপন করা হয়।
মামলার অন্যতম কেন্দ্রীয় প্রশ্ন ছিল, একজন সহ-আসামির judicial confession-এর ভিত্তিতে অপর একজন আসামিকে দোষী সাব্যস্ত করা যায় কি না। আসামিপক্ষ যুক্তি দেয় যে, সহ-আসামির স্বীকারোক্তি অপর আসামির বিরুদ্ধে স্বাধীন substantive evidence হিসেবে গণ্য হওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। বিশেষত, যখন ওই বক্তব্যকে সমর্থন করার মতো নির্ভরযোগ্য ও স্বাধীন corroborative evidence অনুপস্থিত।
এই মামলায় পারভেজ আলম সুমনের বিরুদ্ধে এমন corroborative evidence সম্পূর্ণ অনুপস্থিত ছিল বলে আসামিপক্ষ দাবি করে।
মামলার সাক্ষ্য-প্রমাণ এবং পক্ষগুলোর বক্তব্য পর্যালোচনা করে হাইকোর্ট বিভাগ আসামিপক্ষের submissions গ্রহণ করেন। আদালতের বিবেচনায়, পারভেজ আলম সুমনের বিরুদ্ধে তাঁর অপরাধমূলক সম্পৃক্ততা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় substantive evidence প্রসিকিউশন উপস্থাপন করতে পারেনি। বিশেষত, ৩৪ জন সাক্ষীর সাক্ষ্যে তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকা এবং সহ-আসামির স্বীকারোক্তিকে সমর্থন করার মতো independent corroborative evidence-এর অনুপস্থিতি মামলার ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাইকোর্ট বিভাগ পরিস্থিতিটিকে “No Evidence” এর মামলা হিসেবে বিবেচনা করে পারভেজ আলম সুমনকে খালাস প্রদান করেন এবং নিম্ন আদালতের মৃত্যুদণ্ড বাতিল করেন।
রায়টি বাংলাদেশের ফৌজদারি বিচারব্যবস্থার কয়েকটি মৌলিক নীতির আলোচনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির অপরাধ beyond reasonable doubt প্রমাণ করার দায় প্রসিকিউশনের ওপর বর্তায়। অভিযোগের গুরুতরতা কিংবা জব্দকৃত মাদকের পরিমাণ নিজে থেকেই কোনো নির্দিষ্ট ব্যক্তির অপরাধমূলক দায় প্রতিষ্ঠা করে না। একজন সহ-আসামির জবানবন্দির মাধ্যমে অন্য আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়া এবং সেই অভিযোগকে independent evidence দ্বারা প্রমাণ করা দুটি ভিন্ন বিষয়। যেখানে অন্য কোনো নির্ভরযোগ্য প্রমাণ আসামির সঙ্গে অপরাধের যোগসূত্র স্থাপন করে না, সেখানে কেবল সহ-আসামির বক্তব্যের ওপর ভিত্তি করে conviction এর বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিতে পারে।
তদন্তে কোনো CDR বা অন্যান্য তথ্য ব্যবহৃত হয়েছে এটি নিজেই আদালতে সেই তথ্যের Evidentiary Value প্রতিষ্ঠা করে না। আদালতে আইনানুগভাবে উপস্থাপন, প্রদর্শন এবং প্রমাণিত evidence বিচারিক সিদ্ধান্তের ভিত্তি হতে পারে। এই মামলায় CDR আদালতে উপস্থাপিত না হওয়ার বিষয়টি সেই পার্থক্যটি স্পষ্টভাবে সামনে আনে।
মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি বহাল রাখার ক্ষেত্রে অপরাধ এবং আসামির ব্যক্তিগত সম্পৃক্ততা সম্পর্কে প্রমাণের নির্ভরযোগ্যতা বিশেষ গুরুত্ব বহন করে। কোনো reasonable doubt বা substantive evidentiary gap থাকলে তা দণ্ডের বৈধতার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
সিলেট বিমানবন্দর হিরোইন জব্দ মামলায় হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তটি মূলত evidence-based criminal adjudication এর গুরুত্বকে সামনে এনেছে। মামলায় বিপুল পরিমাণ মাদক জব্দ হওয়া সত্ত্বেও প্রশ্নটি ছিল সেই অপরাধের সঙ্গে পারভেজ আলম সুমনের ব্যক্তিগত সম্পৃক্ততা কি আইনসম্মত ও নির্ভরযোগ্য প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে? হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, সেই প্রয়োজনীয় evidentiary foundation অনুপস্থিত ছিল। বিশেষ করে, ৩৪ জন প্রসিকিউশন সাক্ষীর সাক্ষ্যে নির্দিষ্ট অভিযোগের অনুপস্থিতি, CDR উপস্থাপিত না হওয়া এবং সহ-আসামির স্বীকারোক্তির স্বাধীন corroboration না থাকা মামলার প্রমাণগত দুর্বলতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে প্রতীয়মান হয়েছে। ফলে আদালত মামলাটিকে “no evidence” হিসেবে বিবেচনা করে আসামিকে খালাস দেন এবং তাঁর ওপর আরোপিত মৃত্যুদণ্ড বাতিল করেন।