Sat-Thu || 09:30 Am to 06:30 PM
Room No. 1104 (10th Floor), Sahera Tropical Center, 218 Elephant Road (Bata Signal), Dhaka 1205, Bangladesh.
Immigration

Sun-Sep,2026 : 09:34

ইমি গ্রে শন মামলায় অয ৌক্তি ক বি লম্ব: কী, কে ন এবং কখন করবে ন রি ট অব ম্যান্ডামাস মামলা?

যুক্তরাষ্ট্রে অভিবাসনের স্বপ্ন দেখা হাজারো আবেদনকারী ও তাদের পরিবারের জন্য সবচেয়ে কঠিন বিষয়টি অনেক সময় জটিল কোনো সাক্ষাৎকার বা দীর্ঘ আবেদনপত্র পূরণ করা নয়; বরং অন্তহীন অপেক্ষা। মাসের পর মাস, কখনো বছরের পর বছর কেটে যায়, অথচ একটি আবেদন "Pending" অবস্থাতেই থেকে যায়। কেন দেরি হচ্ছে, কবে সিদ্ধান্ত আসবে এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর থাকে না। এমন পরিস্থিতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি আইনি প্রতিকার রিট অব ম্যান্ডামাস (Writ of Mandamus) যা সাধারণভাবে ম্যান্ডামাস ল'সুট (Mandamus Lawsuit) নামে পরিচিত।

ইমি গ্রে শন মামলায় অয ৌক্তি ক বি লম্ব: কী, কে ন এবং কখন করবে ন রি ট অব ম্যান্ডামাস মামলা?

ইমিগ্রেশন আইনের দষ্টিৃ কোণ থেকে, রিট অব ম্যান্ডামাস হলো যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দায়ের করা একটি

দেওয়ানি মামলা, যার মাধ্যমে সাধারণত ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS) অথবা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর (Department of State) এ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কোনো ইমিগ্রেশন আবেদনের

বিষয়ে একটি সিদ্ধান্ত দিতে বাধ্য করার অনরু োধ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা জরুরি

ম্যান্ডামাস কোনো আবেদন অনমু োদনের নিশ্চয়তা দেয় না। ম্যান্ডামাস মামলার উদ্দেশ্য আদালতের মাধ্যমে

ভিসা বা গ্রিন কার্ড অনমু োদন করিয়ে নেওয়া নয়। এর উদ্দেশ্য হলো, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা

আবেদনটির বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করা। সেই সিদ্ধান্ত আবেদনকারীর পক্ষে

যেতে পারে, আবার বিপক্ষেও যেতে পারে, তবে অনির্দিষ্টকালের জন্য আবেদনটি ঝুলিয়ে রাখার সুযোগ থাকে না।

কে ন বাড়ছে দীর্ঘসূত্রতা?

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের ইমিগ্রেশন আবেদনের ক্ষেত্রে USCIS-এর প্রসেসিং সময়

উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পারিবারিক ভিত্তিক পিটিশন, কর্মসংস্থান র্ম ভিত্তিক আবেদন, নাগরিকত্ব কিংবা মানবিক

সুরক্ষাসংক্রান্ত আবেদন প্রায় সব ক্ষেত্রেই দীর্ঘ অপেক্ষা এখন একটি সাধারণ বাস্তবতা। অনেক আবেদনকারী

এমনকি সংস্থার নিজস্ব প্রকাশিত প্রসেসিং সময় অতিক্রম করার পরও কোনো সিদ্ধান্ত পান না, যদিও তারা

সময়মতো সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং Request for Evidence (RFE)-এর যথাযথ

জবাবও দিয়েছেন।

একই ধরনের অনিশ্চয়তার মখু োমখিু হন কনস্যুলার প্রসেসিংয়ের আবেদনকারীরাও। অনেক ভিসা আবেদন

Section 221(g)-এর অধীনে মাসের পর মাস Administrative Processing-এ আটকে থাকে, অথচ

আবেদনকারীকে কার্যত কোনো অর্থবহ হালনাগাদ তথ্য দেওয়া হয় না।

ফলে অভিবাসন আইনজীবীদের একটি বড় অংশ এখন এসব দীর্ঘ বিলম্বকে কেবল প্রশাসনিক জট নয়, বরং

সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবেও মল্যা ূ য়ন করছেন। সার্ভিস

রিকোয়েস্ট, USCIS Ombudsman-এর সহায়তা কিংবা কংগ্রেস সদস্যের মাধ্যমে অনসন্ধা ু নের মতো প্রচলিত

সব পথ ব্যর্থ হলে, তখন ম্যান্ডামাস মামলা বাস্তবসম্মত একটি আইনি বিকল্প হিসেবে সামনে আসে।

আইনি ভি ত্তি : সহজ ভাষায়

ম্যান্ডামাস মামলার আইনি কাঠামো জটিল মনে হলেও এর মলূ ধারণা অত্যন্ত সহজ। Mandamus Act

অনযা ু য়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত কোনো সরকারি কর্মকর্ম র্তা বা সংস্থাকে তাদের আইনগত ও স্পষ্ট দায়িত্ব

পালন করতে নির্দেশ দিতে পারেন, যদি সেই দায়িত্ব অযৌক্তিকভাবে পালন না করা হয়। ইমিগ্রেশন মামলায় সেই

দায়িত্ব হলো আবেদনটির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্তটি কী হবে, তা নয়। এ ক্ষেত্রে Administrative

Procedure Act (APA)-ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আইনে বলা হয়েছে, সরকারি সংস্থাগুলোকে যুক্তিসঙ্গত

সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো সংস্থা যদি অযৌক্তিক বিলম্ব করে বা

আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তবে আদালত সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। কোনো

বিলম্ব সত্যিই "অযৌক্তিক" কি না, তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের আদালতগুলো প্রায়ই TRAC factors নামে পরিচিত

কিছুনির্দেশনামলকূ বিষয় বিবেচনা করেন। সহজভাবে বললে, আদালত দেখেন বিলম্বটি সংস্থার স্বাভাবিক

নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, একই ধরনের অন্যান্য আবেদন নিষ্পত্তি হতে সাধারণত কত সময় লাগে,

বিলম্বের পেছনে নিরাপত্তা যাচাইয়ের মতো গ্রহণযোগ্য কোনো কারণ আছে কি না, এবং আবেদনকারীর ওপর এই

বিলম্ব কী ধরনের বাস্তব ক্ষতি বা ভোগান্তি সৃষ্টি করছে। এই বিষয়গুলো বিচার করেই আদালত মল্যা ূ য়ন করেন,

একটি প্রশাসনিক বিলম্ব আইনগতভাবে অযৌক্তিক পর্যায়ে পৌঁছেছে কি না।

কখন ম্যান্ডামাস মামলা উপযুক্ত হতে পারে ?

সব ধরনের বিলম্বের ক্ষেত্রেই ম্যান্ডামাস মামলা করা যৌক্তিক নয়। সাধারণত আইনজীবীরা কিছুমৌলিক বিষয়

বিবেচনা করেন। প্রথমত, আবেদনটি অবশ্যই সঠিকভাবে দাখিল করা এবং প্রয়োজনীয় সব নথিপত্র সম্পূর্ণ

থাকতে হবে। আবেদনকারীর নিজের কোনো ঘাটতির কারণে যদি বিলম্ব ঘটে, তবে ম্যান্ডামাস মামলা সাধারণত

উপযুক্ত হয় না।দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সরকারি সংস্থার আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আইনগত দায়িত্ব থাকতে

হবে। অধিকাংশ গ্রহণযোগ্য ইমিগ্রেশন আবেদনেই এই দায়িত্ব বিদ্যমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিলম্বটি

পরিস্থিতি অনযা ু য়ী অত্যধিক ও অযৌক্তিক হতে হবে। উদাহরণস্বরূপ, নাগরিকত্বের ক্ষেত্রে সাক্ষাৎকারের দীর্ঘ

সময় পরও সিদ্ধান্ত না আসা, পারিবারিক বা বিবাহভিত্তিক গ্রিন কার্ড আবেদন স্বাভাবিক প্রসেসিং সময়ের অনেক

বাইরে চলে যাওয়া, আশ্রয় (Asylum) আবেদন বছরের পর বছর ঝুলে থাকা, কিংবা 221(g)-এর অধীনে

দীর্ঘদিন প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে থাকা এসব পরিস্থিতিতে ম্যান্ডামাস মামলার সম্ভাবনা আইনজীবীরা

গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

ধরা যাক, বাংলাদেশি এক আবেদনকারী যুক্তরাষ্ট্রের নাগরিক স্বামীর মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন

করেছেন। প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া হয়েছে, সাক্ষাৎকারও শেষ হয়েছে। কিন্তু এরপর দেড় বছরেরও বেশি

সময় ধরে USCIS থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। একাধিক সার্ভিস রিকোয়েস্ট, কংগ্রেস সদস্যের কার্যালয়ের

মাধ্যমে অনসন্ধান ু এবং অন্যান্য প্রশাসনিক প্রচেষ্টার পরও আবেদনটি একই অবস্থায় রয়ে গেছে। এমন

পরিস্থিতিতে আবেদনকারী ফেডারেল আদালতে একটি রিট অব ম্যান্ডামাস মামলা করতে পারেন। আদালতের

কাছে তার আবেদন হবে না যে গ্রিন কার্ড অনমু োদন করে দিতে হবে; বরং আদালত যেন USCIS-কে

আবেদনটির বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত তা অনমু োদন, প্রত্যাখ্যান বা অন্য কোনো আইনসম্মত সিদ্ধান্ত নিতে

নির্দেশ দেন।

তবে কেবল সময়ের দৈর্ঘ্যই নয়, বরং সেই বিলম্বের বাস্তব প্রভাবও গুরুত্বপূর্ণ।র্ণ দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন

থাকা, চাকরির সুযোগ হারানো, ব্যবসায়িক পরিকল্পনা স্থবির হয়ে পড়া কিংবা ব্যক্তিগত নিরাপত্তা ও ভবিষ্যৎ

নিয়ে অনিশ্চয়তা এসব বিষয় আদালতের মল্যা ূ য়নে প্রাসঙ্গিক হতে পারে।

ম্যান্ডামাস মামলার প্রক্রি য়া

ম্যান্ডামাস মামলা শুরু হয় যুক্তরাষ্ট্রের ফেডারেল জেলা আদালতে একটি দেওয়ানি অভিযোগ (Complaint)

দায়েরের মাধ্যমে। সেখানে আবেদনটির পূর্ণ ইতিহাস তুলে ধরা হয়; কবে আবেদন করা হয়েছে, কতদিন ধরে তা

ঝুলে আছে এবং প্রশাসনিকভাবে সমস্যার সমাধানের জন্য আবেদনকারী ইতোমধ্যে কী কী পদক্ষেপ নিয়েছেন।

এরপর মামলায় ব্যাখ্যা করা হয় কেন সংশ্লিষ্ট বিলম্বটি Mandamus Act ও APA-এর আলোকে অযৌক্তিক।

অভিযোগ দায়েরের পর সরকারকে আনষ্ঠা ু নিকভাবে নোটিশ দেওয়া হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের

জবাব দিতে হয়। বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রেই আদালতের পূর্ণাঙ্গর্ণ শুনানির আগেই সংশ্লিষ্ট সংস্থা আবেদনটির

বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দেয়। ফলে মামলাটি আর বিচারিকভাবে এগোনোর প্রয়োজন হয় না। অর্থাৎ, ম্যান্ডামাস

মামলার কার্যকারিতা অনেক সময় আদালতের চূড়ান্ত রায়ে নয়; বরং বছরের পর বছর স্থবির হয়ে থাকা

ফাইলটি পুনরায় সচল করে তোলার মধ্যেই নিহিত।

ম্যান্ডামাস রি টে র সীমাবদ্ধতা

বাস্তবতার আলোকে ম্যান্ডামাসের সীমাবদ্ধতা বোঝাও সমান গুরুত্বপূর্ণ।র্ণ এই মামলা দীর্ঘদিন অবহেলিত একটি

আবেদনকে দ্রুত পর্যালোচনার আওতায় আনতে এবং সরকারকে তার আইনগত দায়িত্ব পালন করতে বাধ্য

করতে কার্যকর হতে পারে। এটি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। তবে এটি

কোনো দর্বুর্বল আবেদনকে শক্তিশালী করে না এবং ইতিবাচক ফলাফলের নিশ্চয়তাও দেয় না। যদি আবেদনকারীর

যোগ্যতা বা নথিপত্রে মৌলিক সমস্যা থাকে, তাহলে দ্রুত সিদ্ধান্তের অর্থ হতে পারে দ্রুত প্রত্যাখ্যানও। সে কারণেই

অভিজ্ঞ আইনজীবীরা সাধারণত তখনই ম্যান্ডামাস মামলার পরামর্শ দেন, যখন আবেদনটি যথাযথভাবে প্রস্তুত,

বিলম্বটি প্রকৃত অর্থেই অযৌক্তিক এবং প্রশাসনিক সব বিকল্প পথ ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থায় ক্রমবর্ধমান বিলম্বের প্রেক্ষাপটে রিট অব ম্যান্ডামাস এখন আর ব্যতিক্রমী কোনো

আইনি প্রতিকার নয়; বরং অযৌক্তিক বিলম্বের মখেু এটি অনেক আবেদনকারীর জন্য একটি গুরুত্বপূর্ণ আইনগত

উপায় হয়ে উঠেছে। তবে এর উদ্দেশ্য কখনোই ভিসা বা গ্রিন কার্ড নিশ্চিত করা নয়। এর উদ্দেশ্য হলো,

সরকারের কাছ থেকে একটি আইনসম্মত সিদ্ধান্ত নিশ্চিত করা। কারণ আইনের শাসনের মলূ ভিত্তিই হলো রাষ্ট্রের

ক্ষমতার পাশাপাশি তার জবাবদিহিতাও নিশ্চিত করা। আর একজন আবেদনকারীর জন্য, বছরের পর বছর

অপেক্ষার পর অন্তত একটি সিদ্ধান্ত পাওয়াই অনেক সময় ন্যায়বিচারের প্রথম ধাপ হতে পারে।

বিঃদ্রঃ এ প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্য জানানোর উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এখানে আলোচিত

বিষয়গুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে আইনগত পরামর্শ বা আইনি মতামত হিসেবে বিবেচিত নয়। অভিবাসন

আইন অত্যন্ত জটিল এবং প্রতিটি ব্যক্তির পরিস্থিতি, আবেদন প্রক্রিয়া ও আইনি অবস্থান ভিন্ন হতে পারে। তাই

আপনার নিজের অভিবাসন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার সমস্যা আলোচনার জন্য একজন

অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর পরামর্শ নিন।

Chat with us
Live Support
We’re online now
Hi there! 👋

How can we help you today?

Support Team
Hello! Welcome to our support. Feel free to ask us anything.
Just now